যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটে বড় ব্যবধানে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। খবর সিএনএন
সিনেটে ১০০ আসনের মধ্যে ৯২টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৪০টি আসনে জয় পেয়েছে রিপাবলিকান। ডেমোক্রেটরা জয় পেয়েছে ৫২টি আসনে।
উচ্চকক্ষের পাশাপাশি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও ডেমোক্র্যাটদের জয়ের শক্তিশালী ধারা লক্ষ করা যাচ্ছে। ৪৩৫টি আসনের এই পরিষদে ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। এই লড়াইয়েও বেশ স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী দল।
ডেমোক্র্যাটরা এরই মধ্যে ১৯২টি আসনে জয় নিশ্চিত করেছে। বিপরীতে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ১১২টি আসন।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দুই দলই নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। তবে চূড়ান্ত রাজনৈতিক সমীকরণ নিশ্চিত করতে আরো বেশ কয়েকটি অঙ্গরাজ্যের সম্পূর্ণ ভোট গণনা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
বিশ্লেষকদের মতে, এবারের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল হোয়াইট হাউসে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতিমালার কার্যকারিতা এবং আইনি পদক্ষেপের গতি-প্রকৃতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
পড়ুন:গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বেলা ১১টায়
ইমি/


