বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর সর্বশেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে মুখোমুখি হয় ত্রিশাল উপজেলা ও ফুলবাড়িয়া উপজেলা এবং দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ফুলপুর উপজেলা ও সদরের গভ: ল্যাবরেটরি হাইস্কুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান
উভয় ম্যাচেই প্রতিযোগী দলগুলোর যুক্তিনির্ভর বক্তব্য, তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, ক্ষুরধার পাল্টা যুক্তি এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রকাশে পুরো অডিটোরিয়াম হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে প্রথম ম্যাচে ত্রিশাল উপজেলা এবং দ্বিতীয় ম্যাচে সদরের গভ: ল্যাবরেটরি হাইস্কুল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালের গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহ এর পক্ষ থেকে আকর্ষণীয় উপহার, যা তাদের অংশগ্রহণকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলে।
আগামীকাল ৫ নভেম্বর দুটি আলাদা ভেন্যুতে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় জিলা স্কুলে এবং বেলা ৩টায় বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
পড়ুন : চট্টগ্রামের বোয়ালখালীতে ওয়ালটনের পুরস্কার উৎসব


