গোমস্তাপুরে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ডিলারকে জরিমানা; ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিয়মবহির্ভূতভাবে ও রশিদ ছাড়া ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স কবীর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) রহনপুর পৌরসভায় অবস্থিত মেসার্স কবীর ট্রেডার্স (স্বত্বাধিকারী: মোসা. সুফিয়া বেগম) থেকে নিয়মবহির্ভূতভাবে পাঁচ বস্তা ডিএপি সার বিক্রি করা হয়। পরে সারগুলো রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় সাধারণ মানুষ সেগুলো আটক করেন।

বিষয়টি উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও থানা পুলিশকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ নিয়মবহির্ভূত ও রশিদবিহীন সার বিক্রির দায়ে মেসার্স কবীর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটক সারগুলো উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, মনিরুজ্জামান জীবন নবনিয়োগপ্রাপ্ত সার ডিলার এবং মেসার্স তাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসাইন বলেন, সার বিক্রির অনিয়মের বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামের বোয়ালখালীতে ওয়ালটনের পুরস্কার উৎসব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন