সিরাজগঞ্জের রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, এতিমখানা বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির।

বিজ্ঞাপন

অভিযানে প্রায় ১ হাজার ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মাছের মালিককে ঘটনাস্থলে না পেয়ে হেফাজতে থাকা দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছগুলো ময়মনসিংহ থেকে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। পরে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

পড়ুন : ঢামেকে দুদকের আকস্মিক অভিযান, ক্ষুব্ধ দুদক চেয়ারম্যান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন