সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ছাত্রলীগের ৬ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতভর সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর, সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শিলন্দা গ্রামের আবু তালেবের ছেলে মো. শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খিদির ব্রিজ এলাকার মৃত জালাল উদ্দিন শেখের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জারিলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জয়নাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছোনগাছা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়নের পোটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিম ওরফে শওকতের ছেলে, ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. শাহাদাত হোসেন (২২) এবং পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে ও পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. নাদিম সেখ (২৩)।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার রাতভর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন : ঢামেকে দুদকের আকস্মিক অভিযান, ক্ষুব্ধ দুদক চেয়ারম্যান
সা/


