বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় চেতনার প্রতীক। তিনি বাঙালি সাহিত্যের সুতিকাগার। বাংলা সাহিত্যকে বিশ্বে পরিচিত করতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন এক ব্যক্তি যিনি কখনো কালের হাওয়ায় হারিয়ে যাবেন না, তিনি আমাদের মাঝে হাজার হাজার বছর বেঁচে থাকবেন। তবে হীন স্বার্থ চরিতার্থ করতে কিছু ব্যক্তি তাঁকে নিয়ে অপতথ্য ছড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একশ বছর পর এমন প্রশ্ন উত্থাপন কতটা যৌক্তিক এবিষয়েও তিনি সন্দেহ পোষণ করেন।’
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু দিবস উদ্যাপনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ‘রবীন্দ্র-স্মরণোৎসব উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক- সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন এ কথা গুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যকর্মের নানাদিক আলোচনা করেন। তিনি বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখনি আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্সের সভাপতিত্বে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলামের সঞ্চালনায় রবীন্দ্র- সারথি হিসেবে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন আইন অনুষদের ডিন ও সংগীত বিভাগের প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান, শিক্ষক, কর্মকর্তা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক জনসংযোগ দপ্তরের এস এম হাফিজুর রহমান এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
পড়ুন : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সা/


