ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অসহায় বঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক পুনর্বাসন ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী “বিনামূল্যে রিহ্যাবিলিটেশন ও হেলথ ক্যাম্পে রোগীরা চিকিৎসা সেবা নিয়েছেন।

দিনব্যাপী এই হেলথ ক্যাম্পে কোমর, হাঁটু, ঘাড় ও মেরুদণ্ডের দীর্ঘমেয়াদী ব্যথা, বাত-ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন ধরণের প্রতিবন্ধিতা, অটিজম ও সেরিব্রাল পালসি (সিপি)-তে আক্রান্ত রোগীদের বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ক্যাম্পে আসা সাধারণ মানুষের দন্তরোগ (ডেন্টাল) এবং মানসিক স্বাস্থ্য বা সাইকোলজিক্যাল জনিত সমস্যার জন্য পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের খ্যাতনামা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, অকুপেশনাল থেরাপি বিশেষজ্ঞ, স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ, দন্তরোগ বিশেষজ্ঞ, মাস্কিউলোস্কেলিটাল মেডিসিন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ সাইকোলজিস্টবৃন্দ। অভিজ্ঞ চিকিৎসক ও থেরাপিস্টদের সমন্বয়ে গঠিত এই বিশেষজ্ঞ দল অত্যন্ত যত্নসহকারে আগত রোগীদের পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশিকা প্রদান করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে ময়মনসিংহ ও এর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নতমানের বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে।

ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের অসহায়, অসচ্ছল ও দীর্ঘমেয়াদী ব্যথায় আক্রান্ত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই ধরণের মাল্টি-ডিসিপ্লিনারি রিহ্যাবিলিটেশন ক্যাম্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরণের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ক্যাম্পিং কাজ সম্পন্ন করেন।

পড়ুন : শ্রমিকদের আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন