প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়নের আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফার সানার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে তরিকুল শাওনকে সঙ্গে নিয়ে মাছের ঘের থেকে বের হন। পরে আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা আনছারাবাদ সড়কের পাশে গফফার সানার চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হেলমেট ও মাস্ক পরা দুই সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে আসে। তারা দোকানের ভেতরে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথায় গুলি করে।

গুলির শব্দে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। এ সুযোগে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরো জানান, খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিআইডিসহ পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পড়ুন : এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন