টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে কমল স্বর্ণের দাম

টানা তিন দফায় মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে সার্বিক পরিস্থিতি সাপেক্ষে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণালঙ্কার ক্রয়ের সময় ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পাশাপাশি মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে; তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

উল্লেখ্য, এর আগে মাত্র চার দিনের ব্যবধানে টানা তিন দফায় মোট ১২ হাজার ৫৮০ টাকা বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মূল্যবান এই ধাতুর দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে গত বুধবার ৩ হাজার ৩২৪ টাকা এবং গত সোমবার ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হলো। এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে বাজুস মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার হ্রাস করা হয়েছিল।

পড়ুন : শীতের সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি ক্রেতাদের, চড়া মাছ-মাংসের বাজার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন