‎কুড়িগ্রামে হিমালয়ের শকুন গৃধিনী উদ্ধার ‎

‎কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার হরিশ্বর এলাকা থেকে একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে স্থানীয়রা।গত ৫ নভেম্বর দুপুর ২টার দিকে রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে আহত অবস্থায় শকুনটি উদ্ধার করা হয়।শকুনটি দেখতে উৎসুক জনতার ঢল নামে।
‎
‎পরে স্থানীয়রা খবর দিলে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।
‎
‎‎শুক্রবার ৬ নভেম্বর বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য সেটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
‎
‎রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে কিছু শকুন বাংলাদেশে আসে।
‎
‎কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম জানান, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর পরবর্তী চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণমূলক ব্যবস্থার জন্য বিকেল ৫টার দিকে সেটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
‎
‎বন বিভাগ জানায়, পরিযায়ী এই শকুন সাধারণত শীত মৌসুমে হিমালয় ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।বন্যপ্রাণী অসুস্থ, আহত বা বিপদগ্রস্ত অবস্থায় দেখলে নিজে ধরার বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে জানানোর আহ্বান জানিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

‎পড়ুন : ​হাইকোর্টের আদেশ অমান্য করে রূপগঞ্জে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন