মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সন্তানদের প্রতি অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিকুল সোসাইটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নাজমুল হাসান অভি বলেন, সন্তানদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে। তাদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানরা যেন কোনোভাবেই মাদকের মতো ধ্বংসাত্মক পথে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজের সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কান্দিকুল এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পড়ুন : স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: টুকু


