চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ধলঘাট ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গৈড়লার টেক এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সোলাইমান বাদল। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া থানার ওসি (তদন্ত) জুজুৎসু যশ চাকমা।
পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম জসিম উদ্দিন এবং মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ কে এম সালাউদ্দিন আহমেদ।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিম সিকদার, নাজমুল ইসলাম, সেলিম জাবেদ চৌধুরী, বিএনপি নেতা, সেলিম চৌধুরী, রহিম উল্লাহ, যুবদল নেতা জুয়েল, করিম, হারুন শিকদার, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাইদ মল্ল, ১,২,৩ মহিলা ইউপি সদস্য সীমা ভট্টাচার্য, আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদ উদ্দিন সাব্বির, সেচ্ছাসেবকদল নেতা আবু বক্কর, ছাত্রদল নেতা তামজিদ উদ্দিন, নুরুল আবছার, জিসান, জাহেদ, জিয়াউল হক ও সৈয়দ নূর প্রমুখ।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
পড়ুন : স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: টুকু


