ঠাকুরগাঁও পৌরসভার কোনো রাস্তা কাঁচা থাকবে না: মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। তিনি বলেছেন, পৌরসভার ভেতরে কোনো কাঁচা রাস্তা থাকবে না। নিউমার্কেটকে বহুতল ভবনে রূপান্তর, পৌর ভবন নির্মাণ ও আধুনিক অডিটোরিয়াম প্রতিষ্ঠাসহ নাগরিক সুবিধা বাড়াতে কাজ করা হবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও পৌর মির্জা রুহুল আমীন মিলনায়তনে পৌর বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

মির্জা ফয়সল আমীন বলেন, আমি আপনাদের সঙ্গেই ছিলাম, আপনাদেরই একজন। কিন্তু আপনারা আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের পাশে থাকব। মাদক, সার, রাস্তা, বেকারত্ব এবং পৌরসভাসহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করব।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। সাবেক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উদ্বোধন করেন। লালমনিরহাটে এ আন্দোলনের ফলে মাদকের প্রকোপ প্রায় ১০০ থেকে ১৫ শতাংশে নেমে এসেছে বলে তিনি উল্লেখ করেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, মাদককে নিয়ন্ত্রণে রাখতে হবে। জেলা বিএনপির কোনো ওয়ার্ড কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাঁকে এখনই সংগঠন থেকে বাদ দিতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সমাজের প্রত্যেক মানুষকে সম্পৃক্ত করা হবে।

পৌরসভার পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে একটি কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনার কথা জানিয়ে তিনি বলেন, পৌরবাসীর যেমন তাঁর কাছে প্রত্যাশা রয়েছে, তেমনি পৌরবাসীর কাছেও তাঁর প্রত্যাশা রয়েছে। সবার সহযোগিতায় সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে।

পৌরসভার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও নিউমার্কেটকে বহুতল ভবনে রূপান্তর করা হবে। পৌর ভবন ও অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার ভেতরে কোনো কাঁচা রাস্তা থাকবে না।

নির্বাচনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, পৌরবাসী তাঁকে যে সম্মান দিয়েছেন, তা অতুলনীয়। বিশেষ করে মা-বোনেরা নির্বাচনে যেভাবে পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। নির্বাচনে যেসব নেতা-কর্মী পাশে ছিলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নেও তাঁদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, নির্বাচনে জামায়াতের নেতারা বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছেন এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এসব মিথ্যা প্রচারণা ও গুজবের জবাবে মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছেন। এ জন্য তিনি জেলার সব নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ বলেন, পৌরবাসী যাঁকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁকে এখন মন্ত্রী হিসেবে দেখতে চান তাঁরা। এ সময় তিনি পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে মাদকবিরোধী সভা, সন্তানদের সঠিক পথে রাখার আহ্বান অভির

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন