সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মাদ্রাসার বাস, নিহত ২ আহত ২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মাদ্রাসার শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুইজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
‎
‎শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কেরানীহাটের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা শিক্ষিকা সোহানা (৪৫) ও ইসরাফিল (৫৫)।
‎
‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে কুমিল্লা থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে একটি বাস গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। বাসটি কেরানীহাটের উত্তর পাশে রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
‎
‎বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার বারবার হাল ধরেছে: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন