যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম থাকবে : হুইপ দুলু

যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাসে অম্লান থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার সকাল ৮টায় নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেদিন সিপাহি-জনতা ও সর্বস্তরের মানুষ ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করে এনেছিলেন। দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান।

শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন