গণতন্ত্র ফিরিয়ে আনব এবং নতুন করে যেন ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রে ফিরিয়ে আনব এবং নতুন যেন ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, এই জন্য আসুন আমরা আজকের ৭ নভেম্বরকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশের বিনির্মানের ক্ষেত্রে কাজ করব। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সরকারি অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে খুন, ৪০ হাজারের মতো আমাদের ছাত্র জনতা ও শ্রমিককে পঙ্গু করেছিল অন্ধ করেছিল। আজকে তাদের নূন্যতম কোন ধরনের সেই আত্মশুদ্ধি না হয়ে কোন ধরনের তাদের মধ্যে পরিবর্তন না হয়ে আজকে তারা আবারো দিবা স্বপ্ন দেখছেন যে তারা আবারো ফিরে আসবেন এবং এই বাংলাদেশে রাজনীতি করবেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামীতে আমাদের যেমন পদ্মা ব্যারেজ আমরা ইতিমধ্যেই এক নেকে পাস করেছি। তিস্তা ব্যারেজও ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা নিয়েছি। আগামী ২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেখানে আমরা আমাদের কাজ সম্পন্ন করব। আমরা সেই ২৪ কে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনে যে চিন্তা-চেতনা ধারণ করে বাংলাদেশে এগিয়ে নিতে চান, আশা করি আমরা সেইভাবে এগিয়ে যাব।

জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা.মিজানুর রহমান,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি প্রমূখসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন