যথাযোগ্য মর্যাদায় বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি।
এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্যসচিব হুমায়ুন হাসান শাহিন, ফজলুল হক মাস্টার ও কে এম সফিকুজ্জামান মাহফুজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বিএনপি ও সমমনা দলগুলো দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
এ সময় জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ


