কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত


‎‘বন্ধুত্ব আমাদের শক্তি, সেবা আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধু’৯৬- কুড়িগ্রাম এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৯৯৬ ব্যাচের বিভিন্ন পেশাজীবী বন্ধু-বান্ধবীরা অংশগ্রহণ করেন।
‎
‎শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধু খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএম আরিফুজ্জামান বেলাল।
‎
‎সম্মেলনে বন্ধু’৯৬-কুড়িগ্রাম এর জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম লিটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আইয়ুব আলী।
‎
‎দিনব্যাপী আয়োজনে তিন দশক আগের ফেলে আসা স্মৃতি রোমন্থন করেন সহপাঠীরা। পুরোনো দিনের নানা স্মৃতিচারণে মিলনমেলায় পরিণত হয় সম্মেলনস্থল।
‎
‎বক্তারা বলেন, বন্ধু’৯৬-কুড়িগ্রাম এর গঠনতন্ত্র অনুযায়ী সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি যেকোনো বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বন্ধুত্বের এই বন্ধন অটুট রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন


‎পড়ুন:কুয়েতের বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন