নওগাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁয় একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই খেলায় প্রশাসন ও সাবেক খেলোয়াড়রা দুটি আলাদা দলে বিভক্ত হয়ে অংশ নেয়। প্রীতি ফুটবল ম্যাচটি কেবল একটি খেলায় সীমাবদ্ধ ছিল না, বরং এটি হয়ে উঠেছিল সম্প্রীতি ও মিলনের এক অনন্য উৎসব।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা ও জাতীয় দলের সাবেক ও স্থানীয় খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, দীর্ঘদিন পর সাবেক খেলোয়াড়দের সঙ্গে নিয়ে এমন একটি প্রীতি ম্যাচে অংশ নিতে পেরে ভীষণ ভালো লাগছে। এই ধরনের আয়োজন আমাদের পুরোনো দিনগুলোর স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি বর্তমান ও সাবেক খেলোয়াড়দের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং আমাদের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এমন আনন্দঘন আয়োজন নিয়মিত করা হবে।

খেলায় অংশ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ধরনের প্রীতি ম্যাচ কেবল শারীরিক ফিটনেস বা বিনোদনের মাধ্যম নয়, এটি প্রশাসনের সাথে সাধারণ মানুষ ও সাবেক খেলোয়াড়দের মেলবন্ধন আরও দৃঢ় করে। জাতীয় দিবসের এই আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন