ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‌্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সওকত উল্লাহ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।

সভাপতির বক্তব্যে সওকত উল্লাহ চৌধুরী বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতান্ত্রিক চেতনা এবং দেশপ্রেমের শিক্ষা দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইদ্রিস মিয়া ইলিয়াস, মোহাম্মদ সরোয়ার হোসাইন, শহিদুল আজম চেয়ারম্যান, একরামুল হক বাবুল, জাহেদ মেম্বার, নাজিম উদ্দিন, আবুল কাশেম মেম্বার, নজরুল ইসলাম, হান্নান চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ এমরান, মাওলানা নুরু, নুরুল আফসার চৌধুরী, মো. কামাল উদ্দিন, শামসুল আলম সিকদার, জসিম উদ্দীন, সিজারুল ইসলাম, নাছির উদ্দিন, নুরুল আমিন আজাদ, ইলিয়াস সিকদার, নাছির শিকদার, মাহমুদুল হাসান দিলু, মাইন উল্লাহ উজ্জ্বল, ইব্রাহিম বিজয়, নাঈম উদ্দিন, শহিদুল ইসলাম, মোহাম্মদ ইকবাল, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না ও একরাম চৌধুরীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় ফটিকছড়ি উপজেলা ও উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা এবং নাজিরহাট পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ফটিকছড়ির বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্যে নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়েই নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থান: এমপি কালাম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন