সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা

গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা কার্যালয়ে আইডিইবির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি সাদেক হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, মনায়েমুল হক, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চাকরিবিষয়ক সম্পাদক তহিদুল ইসলাম এবং রুহুল আমিন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় গণপ্রকৌশল দিবসের তাৎপর্য এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন, কারিগরি শিক্ষা ও দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

পড়ুন : ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন