ভাবনহাটি খেওয়া ঘাটে সেতুর দাবি, মাঝি না থাকায় দুর্ভোগে শত শত মানুষ

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাবনহাটি গ্রামের খেওয়া ঘাটে একটি ছোট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই ঘাট দিয়ে নদী পারাপার করে আসছেন এলাকার মানুষ। কিন্তু বর্তমানে ঘাটে কোনো মাঝি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, ভাবনহাটি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই খেওয়া ঘাট। প্রতিদিন শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত, কৃষকেরা উৎপাদিত ফসল বাজারজাত এবং সাধারণ মানুষ নানা প্রয়োজনে এই ঘাট ব্যবহার করেন। কিন্তু মাঝি না থাকায় নদী পারাপারে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় ঝুঁকি নিয়ে নিজেরাই নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন।

এতে বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি হচ্ছে। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়নে সেতু নির্মাণ করা হলেও ভাবনহাটি খেওয়া ঘাট এখনো অবহেলিত। অথচ এখানে একটি ছোট সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, তারা বড় কোনো প্রকল্প চান না। শুধু খেওয়া ঘাটে একটি ছোট সেতু চান, যাতে নিরাপদে নদী পারাপার করা যায় এবং শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এ অবস্থায় ভাবনহাটি খেওয়া ঘাটে একটি ছোট সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই জনদাবি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পড়ুন:দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন