টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবনির্বাচিত জেলা আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সদস্য উপাধ্যক্ষ আবদুর রব।

জামায়াত ইসলামীর জেলা শাখার জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড খলিলুর রহমান মাদানি, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য খন্দকার রুহুল আমিন, জেলা শাখার সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম প্রমুখ

অনুষ্ঠানে উপাধ্যক্ষ আবদুর রব নবনির্বাচিত জেলা আমীর আহসান হাবীব মাসুদকে ২০২৭-২৮ সেশনের জন্য শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দেড় ডজন হতদরিদ্রের ঘর নির্মাণ করলেন মানবিক মামুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন