সিলেট টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। প্রথম সেশনে দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকেরা। মধ্যাহ্ন বিরতির পর পুরো দ্বিতীয় সেশন নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন এই দুই ব্যাটার। তাদের দৃঢ়তায় ম্যাচ ড্র করার সম্ভাবনাও জোরালো হয়েছে।
৪০ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে জুটি গড়েন হৃদয় ও মুশফিক। এরপর ক্যারিবীয় বোলারদের একের পর এক পরীক্ষা নিয়ে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ১২২ রান। সেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিকও।
চা বিরতিতে যাওয়ার আগে ৪৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬২ রান। হৃদয় ১৩০ বলে ৮২ এবং মুশফিক ৯৯ বলে ৪০ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ২০৭ রান, হাতে সর্বোচ্চ ৩০ ওভার। তবে স্বাগতিকদের আপাতত লক্ষ্য শেষ সেশনটা নির্বিঘ্নে পার করা। অন্যদিকে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজকে নিতে হবে বাংলাদেশের বাকি আট উইকেট।
সিলেট টেস্টে শেষ দিনের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকেরা। তবে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় এখন ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে দল। দুজনের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে দ্বিতীয় সেশনে কোনো উইকেটই নিতে পারেনি ক্যারিবীয়রা।
৪০ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে এসে পরিস্থিতি সামাল দেন হৃদয় ও মুশফিক। শুরু থেকেই সাবধানী ব্যাটিংয়ে ক্যারিবীয় বোলারদের হতাশ করেছেন তারা। দুজনের জুটি ইতিমধ্যে ১০৩ রান ছাড়িয়েছে। এর মধ্যে অর্ধশতক পেরিয়ে ৭৯ রানে পৌঁছেছেন হৃদয়।
৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫৩ রান। হৃদয় ১২৫ বলে ৭৯ এবং মুশফিক ৯২ বলে ৩৪ রানে অপরাজিত আছেন। দিনের খেলা বাকি সর্বোচ্চ ৩৫ ওভার। এই সময় উইকেট ধরে রাখতে পারলেই সিলেট টেস্ট ড্র করার ভালো সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ১০৭তম টেস্টের ১৯৭তম ইনিংসে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন তিনি।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিকও মুশফিক। তার ধারেকাছে নেই আর কেউ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হক করেছেন ৫ হাজার ২৯৩ রান। ৫ হাজার ১৩৪ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।
পড়ুন : সিলেট টেস্ট : চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের লিড ৩১৫ রানের


