চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার আমুচিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য অজিত বিশ্বাস (৫৮)। তিনি আমুচিয়া এলাকার ধীরেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।অন্যজন বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন (৪২)। তিনি পশ্চিম গোমদণ্ডী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, অজিত বিশ্বাসের বিরুদ্ধে ২০২৪ সালের ৯ অক্টোবর দায়ের করা বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামী। অন্যদিকে, আলতাফ হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ইমি/


