পাঙ্ক ব্যান্ড ‘টেলিভিশন’-এর প্রতিষ্ঠাতা গিটারিস্ট রিচার্ড লয়েড আর নেই

যুক্তরাষ্ট্রের বিখ্যাত পাঙ্ক রক ব্যান্ড ‘টেলিভিশন’-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রভাবশালী গিটারিস্ট রিচার্ড লয়েড আর নেই। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাটানুগায় অবস্থিত নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, মৃত্যুর চরম মুহূর্তে তাঁর পাশে ছিলেন স্ত্রী শিলা এবং তাঁদের পোষা কুকুর উইলি মেইস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পিত্তনালির ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন এই সংগীতশিল্পী। চলতি বছরের মার্চে লয়েডের শরীরে এ প্রাণঘাতী ব্যাধি শনাক্ত হয়। চিকিৎসকেরা জানান, তাঁর যকৃতে একাধিক টিউমার ছড়িয়ে পড়েছিল, যার একটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব ছিল না। পরবর্তীতে তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য একটি ক্রাউডফান্ডিং ক্যাম্পেইনও শুরু করা হয়েছিল।

সংগীতজগতে গিটার বাজানোর স্বতন্ত্র ও অত্যন্ত দক্ষ ঘরানার জন্য পরিচিত ছিলেন রিচার্ড লয়েড। ১৯৭৩ সালে গঠিত ‘টেলিভিশন’ ব্যান্ডের হাত ধরে নিউইয়র্কের বিখ্যাত সংগীতকেন্দ্র সিবিজিবি-কে কেন্দ্র করে গড়ে ওঠা পাঙ্ক রক আন্দোলনে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়। এর আগে কেবল কান্ট্রি ও ব্লুগ্রাস ধারার জন্য পরিচিত সিবিজিবি ক্লাবে প্রথম দিককার যে পাঙ্ক ব্যান্ডগুলো পারফর্ম করত, টেলিভিশন ছিল তাদের মধ্যে অন্যতম।

ক্লাবটির পেছনে নিজের অবদান স্মরণ করে ২০০৭ সালের এক সাক্ষাৎকারে রিচার্ড লয়েড বলেছিলেন, “সিবিজিবি এখন পর্যন্ত অস্তিত্বে আসা সবচেয়ে বিখ্যাত রক অ্যান্ড রোল ক্লাব। আর এটি আমিই তৈরি করেছি! এর পেছনে অদৃশ্য শক্তি ছিলাম আমি।”

সত্তরের দশকের শেষভাগে খ্যাতির চূড়ায় অবস্থানকালে ব্যান্ডটি মাত্র দুটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছিল। তবে ১৯৭৭ সালে মুক্তি পাওয়া তাঁদের প্রথম অ্যালবাম ‘মার্কি মুন’ সংগীতের ইতিহাসে বিশেষ মর্যাদা লাভ করে। রক মিউজিকের সর্বকালের অন্যতম সেরা গিটারনির্ভর অ্যালবাম হিসেবে বিবেচিত এটি। উল্লেখ্য, ২০২৩ সালে সংসংগীত বিষয়ক সাময়িকী ‘রোলিং স্টোন’-এর তৈরি সর্বকালের সেরা ৫০০ অ্যালবামের তালিকায় ‘মার্কি মুন’ ১০৭তম স্থানে জায়গা করে নেয়।

পড়ুন : প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন