মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও উৎপাদন প্রতিষ্ঠানের লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করার অপরাধে হৃদয় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার তাঁতীপাড়ায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ চিপস, জুস, লজেন্স ও মিঠাই হালুয়া পাওয়া যায়। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই এসব পণ্য বাজারজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ইমি/


