নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা, অধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং মাঠপর্যায়ের মানবাধিকার কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে নওগাঁয় জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) সকালে শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘আলো-ভূমিহীনদের সহায়তা সংগঠন’ এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এবং সার্বিক সমর্থন যোগায় আন্তর্জাতিক সংস্থা ‘ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি’।

জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের সভাপতি আইনজীবী ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা ও পরিচালনা করেন জেলা মানবাধিকার পর্যবেক্ষণ কর্মকর্তা নাইস পারভীন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘আলো’র নির্বাহী পরিচালক মো. মাসুদুর রহমান।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় মানবাধিকার পরিস্থিতি ও অধিকারকর্মীদের দায়িত্ব তুলে ধরে বলেন, তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুরক্ষায় নিয়মিত পর্যবেক্ষণ এবং নেটওয়ার্ক সদস্যদের মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানো জরুরি। মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে নিরপেক্ষ তথ্য সংগ্রহ এবং সরকারি প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ কর্মকর্তা সাহীদ মাহফুজসহ নেটওয়ার্কের জেলা প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে বক্তারা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে মানবাধিকার রক্ষাকারীরা যে ধরনের ঝুঁকিতে পড়েন, তা নিয়েও বিস্তারিত কথা বলেন।

সভা শেষে জেলার মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে— জেলা ও উপজেলা পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ জোরদার করা, নিরপেক্ষভাবে ঘটনার তথ্য অনুসন্ধান ও প্রমাণ সংরক্ষণ, ভুক্তভোগীদের দ্রুত আইনি ও সামাজিক সহায়তা প্রদান এবং মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করা। এ ছাড়া নাগরিক সমাজ ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে জেলার সব থানা ও জেলা পর্যায়ের দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের কাছে নেটওয়ার্ক সদস্যদের তালিকা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

পড়ুন:অপরিকল্পিত নগরায়ণ ও নদী-বায়ুদূষণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন