কেরানীগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে বর্তমান বিশ্ব শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। একই সঙ্গে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ, ভাষাগত দক্ষতা অর্জন এবং প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

সেমিনারে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কোর্স, প্রশিক্ষণের সুযোগ-সুবিধা এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়। কেন্দ্রটিতে কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন, মোবাইল ফোন সার্ভিসিং, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, বিউটিফিকেশন, ড্রাইভিং, জাপানিজ ও ইংরেজি ভাষা শিক্ষা, হাউসকিপিংসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

এ ছাড়া বিদেশগামী কর্মীদের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন, দক্ষতা যাচাই এবং বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন