দুর্গাপুরে অস্ত্র ও মাদক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে রফিককে (৪১) গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে তাকে দুর্গাপুর চৌকি আদালতে সোপর্দ করা হয়। দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ড ও একাধিক মামলার সূত্র ধরে পুলিশ তাকে আইনের আওতায় আনে।

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক ও অস্ত্র আইনে একাধিক গুরুতর মামলা রয়েছে। পুলিশ রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে রয়েছে- ২০১৮ সালের ৭ নভেম্বর দুর্গাপুর থানার ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দায়েরকৃত মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ২০১৩ সালের ১৫ আগস্টের পেনাল কোডের ১৮৬০ সালের বিভিন্ন ধারার মামলা।

ইতিপূর্বে তিনি দুই হাজারের অধিক ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই আ.লীগ নেতা।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে মাদকের লেনদেন ও যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আজ (সোমবার) তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় এনে দুর্গাপুর চৌকি আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, এ ধরনের অপরাধীদের কঠোর আইনের আওতায় আনার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন