অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র যাত্রা শুরু

“আলোই শক্তি, বিপ্লবেই মুক্তি”—এই স্লোগানকে ধারণ করে জামালপুরের ইসলামপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন’। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার সিরাজাবাদ বাজার গোলচত্বরে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রমিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ ও সামাজিক অসংগতি দূর করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, মানবিক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মাদক, জুয়া, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠন করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের বলেন, সমাজের অসংগতি ও অপরাধ দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে সব সামাজিক সমস্যা সমাধান সম্ভব নয়; বরং সামাজিকভাবেও অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রথমে নিজেদের ঘরকে পরিশুদ্ধ করতে হবে, এরপর সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে হবে। এভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২০২৬ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটির মূল লক্ষ্য হলো অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহিম বলেন, একটি আলোকিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় নিয়েই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন