‎জয়পুরহাটে জিয়া পরিষদের সেই বিতর্কিত নেতা বহিষ্কার

‎জয়পুরহাটে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় সংগঠনের মান-মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সোমবার দুপুরে অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় সংগঠনের নীতি বিরোধী বক্তব্য দেন। এতে উপস্থিত ব্যক্তিরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ৮ নভেম্বর থেকে তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।
‎
জানতে চাইলে অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেয়ার সময় মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি না থাকায় এবং জিয়া পরিষদের মারুফ হাসানের বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে বারবার জাতির পিতা সম্বোধন করার সময় জেলা প্রশাসকের নীরব থাকাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল।

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহরে সার বিতরণে অসন্তোষ, ৬১১ বস্তা সার ছিনিয়ে নিলো কৃষকরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন