লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে শহর সমাজসেবা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহর সমাজসেবা কার্যালয় সমন্বয় পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
লক্ষ্মীপুর সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুর রহমান।
শহর সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, প্রাক্তন শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, সমন্বয় পরিষদের সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী ও আবদুল আজিজ, মমতাজ বেগম, কোষাধ্যক্ষ শামছুল আলম লিটু এবং পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।
পড়ুন : নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার


