রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর বাঙলা কলেজ ক্যাম্পাসের গেটে ককটেল বিস্ফোরণ এবং গেটসংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনার বিষয়ে জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে রাজধানীর উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া সন্ধ্যার পর বাঙলা কলেজ ক্যাম্পাসের গেটে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কলেজের গেটসংলগ্ন কয়েকটি দোকানেও আগুন দেয় দুর্বৃত্তরা।
তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু


