সুন্দরবনে ফাঁদে পড়া হরিণ জীবিত উদ্ধার, বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবমুক্ত

সুন্দরবনে শিকারীদের পেতে রাখা ফাঁদ থেকে একটি পুরুষ চিত্রা হরিণ জীবিত উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্ট গার্ড। উদ্ধারকৃত হরিণটিকে পরবর্তীতে সুন্দরবনের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল (৮ নভেম্বর) দুপুর ১:১৫ ঘটিকার সময় করমজল অফিস এলাকার চারাখালী ভারানী খালের বনাঞ্চলে একটি পুরুষ হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়ে। বন্যপ্রাণীটি আটকে থাকার খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা সেখানে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁদ কেটে হরিণটিকে সম্পূর্ণ জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে হরিণটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যবেক্ষণ শেষে, ওই দিনই দুপুর ৩:০০ ঘটিকার সময় নন্দবালা অফিস এলাকার শিয়ালা খালের বনাঞ্চলে সেটিকে সম্পূর্ণ নিরাপদ ও মুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী নিধন রোধে বন বিভাগ ও কোস্ট গার্ডের এমন তাৎক্ষণিক ও সফল যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সনেট ও সহযোগী গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন