সিরাজগঞ্জে চালক হত্যা করে সিএনজি ছিনতাই, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে সিএনজি চালক আসাদুল হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে একলাখ টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠিয়ছে আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহজাহান আলীর ছেলে আনছার আলী, আয়েজ উদ্দিনের ছেলে মনির হোসেন ও হাবিবুর রহমানের ছেলে আব্দুল বাছেদ।

মামলা সুত্রে জানা যায়, নিহত আসাদুল পেশায় সিএনজি চালক। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারী প্রতিদিনের ন্যায় সকালে আসাদুল সিএনজি নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বের হয়। রাত ১০টা পর্যন্ত সে সিএনজি মালিকের কাছে জমা না দেওয়ায় সিএনজি মালিক আব্দুর রহমান ও পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে।

এমতবস্থায় পরের দিন ১৭ ফেব্রুয়ারী লোকমুখে সংবাদের ভিত্তিতে সিএনজি মালিক জানতে পারে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে রাস্তার পাশে অজ্ঞাত এক লাশ (আসাদুলের) পড়ে আছে। পরে সিএনজি মালিক ও আসাদুলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ সনাক্ত করে।

এঘটনায় শিয়ালকোল ইউনিয়নের চৌকিদার শ্রী শুকুমার চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।

মামলা তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামীরা সিএনজি ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে সিএনজি ভাড়া নেয়। তারা চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়।

মামলার দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ অভিযুক্ত তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

বিজ্ঞাপন

পড়ুন : আ.লীগের ডাকা কর্মসূচীর বিরুদ্ধে মাধবদীতে যুবদল নেতা অপুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন