পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদী পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে পলাশ থানা পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। এর সোমবার দিবাগত রাতে পলাশের গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুৎতের একটি বৈদ্যুতিক খুঁটিতে এই বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে । ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় ওই খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে তার মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

পলাশ থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যুর ঘটনা ঘটে।

পড়ুন:মেহেরপুরের বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন