মেহেরপুরের বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজের সভাপতি রাশিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান ফয়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:গাংনীতে মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন