জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে জেলা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল এই ভুয়া তথ্য প্রচার করছে।
গতকাল সোমবার রাতে মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার দাবি করা হলেও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সেখানে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি এবং ব্যাংকের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম জানান, সংবাদটি পুরোপুরি মিথ্যা। পাঁচবিবি থানার ওসিসহ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো সত্যতা পাননি। এটি আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা মাত্র। অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে।
পড়ুন:মেহেরপুরের বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ইমি/


