দিনাজপুরে পীরগঞ্জ ও হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে নিষিদ্ধ সিরাপ উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ নভেম্বর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া এবং গোবিন্দপুর বিওপি কর্তৃক পীরগঞ্জ ও হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের সিজার মূল্য ৭২ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা কেবল নিয়মিত টহলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোয়েন্দা তথ্যনির্ভর পরিকল্পিত অভিযানও অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে অপরাধীদের প্রতিটি তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন