আমি ট্রেনে যাই, কালোবাজারী ধরে ফেললে টিকেট পাব কোথায়: ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন

নিজের যাতায়াতের সুবিধার্থে ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে টিকেট কালোবাজারীদের না ধরার আবদার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। রবিবার জেলা আইনশৃঙ্খলা সভায় তিনি এই আবদার রেখেছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত দুদিন ধরে জেলা সমালোচনার ঝড় বইছে।

বিজ্ঞাপন

ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রেলষ্টেশনের টিকেট কালোবাজারী নিয়ে কথা হলে সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বলেন,আমরা যারা দুর থেকে আসা যাওয়া করি কালোবাজারী ধরে ফেললে টিকেট পাব কোথায়।
তার এবক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ আবেগে এধরনের কথা না বলার অনুরোধ করেন।

সিভিল সার্জনের এমন বক্তব্য জানাজানি হওয়ার পর গত দুইদিন ধরে সমালোচনা চলছে।

এবিষয়ে রেলওয়ে নিয়ে কাজ করা দ্য ট্রেইনের এডমিন সোহেল রানা ভূইয়া বলেন, রেলওয়ে আইন অনুযায়ী টিকেট হস্তান্তর বেআইনি, আর টিকেট কালোবাজারি করা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জেনেও জেলার একজন পদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কিভাবে টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়ার পক্ষে কথা বলেন সেটা বোধগম্য নয়। আইনত এবং নৈতিক ভাবে এটা তিনি করতে পারেন না।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহবায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি মারাত্মক আকার ধারণ করেছে। এরমধ্যে সরকারি এই কর্মকর্তা আইনশৃঙ্খলা মিটিংয়ে এমন বক্তব্য দেওয়া আমাদের শঙ্কিত করেছে। তার এই বক্তব্য আইনত অপরাধের সামিল। এমন বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই। আমাদের কালোবাজারি বিরোধী আন্দোলন অব্যাহত থাকবে।

এই বিষয়ে জানতে সিভিল সার্জন মিজানুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন