সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ ধাপের পরিকল্পনা

দেশের সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে অনুমোদিত পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টিতে। বিপুল এই জনবলসংকট কাটাতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মী নিয়োগের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি সমন্বিত সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। সংসদ সদস্য মাছুম মোস্তফা ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের পৃথক লিখিত প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সরকারের এই পদক্ষেপের কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ প্রতিবেদন অনুযায়ী, সরকারি খাতে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সময়াবদ্ধ পরিকল্পনার আওতায় শূন্য পদগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ধাপে ধাপে লোকবল নিয়োগ নিশ্চিত করার জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি দপ্তরের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি ও শূন্য পদের আপডেট তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর তাগিদ দিয়ে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে।

ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে জানিয়ে সরকার আশা প্রকাশ করে যে, এই কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারি দপ্তরগুলোর দীর্ঘদিনের জনবলসংকট দূর হওয়ার পাশাপাশি দেশে ব্যাপক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন