জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা: উপাচার্য প্রফেসর ডঃ মোশাররফ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ ও বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে ১০ নভেম্বর মঙ্গলবার সকালে র‌্যালি ও কেক কাটার মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘মানুষের জন্মের আদিকাল থেকেই মানুষ হিসাব নিকাশ করে আসছে। জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে রউপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, ব্যবসায় প্রশাসন অনুষদের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গাণিতিক লুকা প্যাসিওলির বিশ্বখ্যাত বই ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রথম ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস হিসেবে প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। এই দিনটি হিসাবরক্ষক, আর্থিক বিশ্লেষক, অডিটর এবং অ্যাকাউন্টিং পেশার সঙ্গে যুক্ত সকল ব্যক্তির অবদানকে সম্মান জানানোর জন্য উদ্যাপিত হয়। লুকা প্যাসিওলি ১৪৪৭ সালে ইতালির টুসকানো প্রদেশের সানসেপোলক্রো নামক একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন এবং ১৫১৭ সালে মৃত্যুবরণ করেন।

পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন