ভেদরগঞ্জে EARN প্রকল্পের ইনসেপশন মিটিং ও ইউসিসি কমিটি গঠন

শরীয়তপুরের ভেদরগঞ্জে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন EARN প্রকল্পের ইনসেপশন মিটিং ও উপজেলা সমন্বয় কমিটি—UCC গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ নভেম্বর ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুন নাহার বেগম, কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান, সমাজসেবা কর্মকর্তা মো. সুজা উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার ও শিক্ষা কর্মকর্তা আ. ছোবহান মুন্সিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের EARN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা ম্যানেজার মো. মাসুম বিল্লাহসহ সংস্থার কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় EARN প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা এবং উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের—যাদের NEET যুবসমাজ বলা হয়—দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রকল্পটির ভূমিকা তুলে ধরা হয়।

পাশাপাশি উপজেলা সমন্বয় কমিটি—UCC-এর দায়িত্ব ও কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় অংশীজন ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সমন্বিত সহযোগিতায় EARN প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ ধাপের পরিকল্পনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন