ধামরাইয়ে মাদক কারবারের অভিযোগে তিনজনকে গণধোলাই, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়ীগাঁও এলাকায় মাদক কারবারের অভিযোগে তিনজনকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে হেরোইন পাওয়া গেছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

আটক ব্যক্তিরা হলেন মো. জিনিয়ার হোসেন, শাহিনুর হোসেন ও সানি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীগাঁও এলাকায় মাদক কারবারের অভিযোগে ওই তিনজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, মাদকের বিস্তার সামাজিক নিরাপত্তা ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকার সামাজিক পরিবেশ আরও অবনতির আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের দাবি, শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের নেপথ্যে থাকা সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রকেও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি কুল্লা ইউনিয়নের বাড়ীগাঁও ও আশপাশের এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ ধাপের পরিকল্পনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন