রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা

রাজবাড়ীর পাংশাতে যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়ি পাংশার বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন- সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।

জানা গেছে-স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০/ ৩০ জনের একটি দল ওই বাড়িটিতে গিয়ে অতর্কিত হামলা চালায়,এর পাশাপাশি হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখান, এবং বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।পরে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করেন।

সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস বলেন,স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী বাড়ির টিভি, ফ্রিজ, আসবাব সব ভাঙচুর করে আমার, আমার স্ত্রী,মেয়ে,ছেলের বউকে পিটিয়েছেন।তারা হামলার পর বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলি করেছে,আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলাম বুধবার সকালে বলেন,ঘটনার খবর পেয়ে আমিসহ পাংশা থানার পুলিশের একটি টীম সেখানে গিয়ে তদন্তের কাজ শুরু করেছে।তবে এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ জানা যায়নি।পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

পড়ুন : মেহেরপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, ‘জয় বাংলা’ স্লোগান লেখা চিরকুট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন