নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে আগুন লাগার স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

তদন্ত কমিটির প্রধান ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে কমিটি। মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

এর আগে সোমবার দিবাগত রাতে মাদ্রাসার লাইব্রেরিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ধোঁয়া। এতে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন শতাধিক শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৯৮ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে সেখানে ৩৮ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন।

পড়ুন:কুড়িগ্রামে পরকীয়ার জেড়ে স্বামী হত্যা: এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন