নেত্রকোণায় ১২ বছরের মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ইকভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার পটভূমি ও অপরাধের বিবরণ:মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন। মামলাটির পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

ঘটনার পর র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেয়। আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।

ডিএনএ রিপোর্টের অকাট্য প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।

গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের (১১ নভেম্বর) দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও বিচারক মো. আব্দুস সালাম তা কঠোরভাবে নাকচ করে দেন এবং আপসের প্রস্তাব সরাসরি খারিজ করে দেন। শেষ পর্যন্ত সাক্ষ্য-প্রমাণ ও ডিএনএ রিপোর্টের ভিত্তিতে আদালত এই মৃত্যুদণ্ডের রায় প্রদান করলেন।

পড়ুন : মিরপুরে পৃথক স্থানে পার্কিং করা তিন বাসে আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন