স্বামীকে নেশা করতে বাঁধা দেওয়ার এসিড দিয়ে স্ত্রীর মুখ ও শরীর পুড়িয়ে দিয়েছে অভিযুক্ত স্বামী। আরএমপি’ র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করেছে ভুক্তভোগী।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ভূক্তভোগী গৃহবধূ তৃষা খাতুন (২১) সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত ৫ নভেম্বর রাত থেকে ৬ দিন হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণা সহ্য করে জীবন বাঁচিয়ে ফিরে এসেছেন।
তৃষা খাতুন (২১) রাজশাহীর তানোর থানার কামাগাঁও ইউনিয়নের মালশিরা গ্রামের শাহীন আলীর মেয়ে ৷ আলেয়া নামে ৪ বছর বয়সের একটি শিশুকণ্যা রয়েছে তার।
গত পাঁচবছর আগে একই গ্রামের মৃত সেকেন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩২) এর সাথে তার প্রেম করে বিয়ে হয় ৷
শহিদুল বর্তমানে রাজশাহী শহরে অটোরিকশা চালায় । তারা নগরীর দড়িখরবোনা রেলগেটের কাছে শাহীন বস্তির একটি ঘরভাড়া নিয়ে বসবাস করে।
হাসপাতালে কোন সহযোগিতা পাইনি, সে ও তার ৪ বছরের মেয়েকে নিয়ে হাসপাতালের যন্ত্রণা সহ্য করেছে। স্বামী তার কোন খোঁজ খবরও নেয়নি।
বিভিন্ন লোকের মাধ্যমে তার স্বামী জনায়, মামলা দিলে প্রাণ নাশের হুমকি দিয়েছে।
ভুক্তভোগীর স্বামী পেশায় অটো চালক। অটোরিকশা চালিয়ে নেশার করে শেষ করে দেয়।
সে পরিবারের কোন খরচ দিত না। শহরের বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালায। বস্তির ঘর ভাড়া দিয়ে কোন রকম বেঁচে আছে তৃষা।
দীর্ঘ দিনে চলমান কষ্ট সহ করতে না পেরে তার স্বামীকে নেশা করতে নিষেধ করে। কিন্ত প্রতিবাদ করার জন্য প্রায় তাকে মারধর করতো।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাকুরিরত রাজু নামে একজনের সাথে সে নেশা করে।
গত ৫ নভেম্বর রাতে ঘরে ফিরলে নেশা করতে আবারও বারণ করে ভুক্তভোগী । ওই সময় সে অটোরিকশার ব্যাটারির এসিড দিয়ে মুখ এবং শরীরের ভেতরে বিভিন্ন অংশ পুড়ে দেয়।
এই বিষয়ে বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছে তৃষা। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছে ভুক্তভোগী।
অভিযুক্ত অটোরিকশা চালক শহিদুল বলেন, ‘নেশা করা বিষয়টি সত্য নয়, বিভিন্ন বিষয়ে তার সাথে ঝামেলা করতো। তার কথা শুনতো না, ঘর থেকে বের করে দিত, তাই সে তার স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেছে।
আরএমপি বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী বলেন, গতকাল তৃষার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহন করা হয়েছে ৷ তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন


