যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

যশোর শেখ আবু তালেব নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ দুপুর ২টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘাতক শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

নিহতের স্বজনরা জানান, শেখ আবু তালেবের বাড়িতে নির্মাণ কাজ চলছে। দুপুরে তিনি কিছু সরাঞ্জম কিনতে রুপদিয়া বাজারে যান। সেখান থেকে ফেরার পথে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পৌঁছালে একই এলাকার শফিয়ার রহমান ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, আবু তালেবের সাথে কারো রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ ছিলো না। কেন তাকে হত্যা করা হয়েছে তারা বুঝতে পারছে না। তবে এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলাম জানান, হত্যার খবর শুনেই মুনসেফপুর এলাকায় অভিযান চালায় পুলিশ এবং ঘাতক শফিয়ার রহমানকে আটক করে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটক শফিয়ার রহমান মুনসেফপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ৫০ একর জমিতে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন